ক্রিকেটখেলাধুলা

ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

যুবাদের তিন দলীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ ওভারের নাটকীয়তায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে বাংলাদেশ যুবারা হারিয়েছে ৬ রানে। টানা ৩ জয়ে ফাইনালে উঠল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ।

কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ভারত ব্যাটিং করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার হারনুর সিংকে হারায় ভারত। এরপর বাংলাদেশি বোলারদের দাপটে ভারত নিয়মিত উইকেট হারালেও রানের চাকা সচল রাখে। শেষ ওভারে ২ উইকেট হাতে নিয়ে ভারতের দরকার ছিল ৮ রান। তানজিন হাসান সাকিবের বোলিং তোপে প্রথম ৪ বলে ২ রান তুলতেই অল আউট হয়ে যায় ভারত। 

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রান্তিক নওরোজ নাবিলের ৬২ আর মাহফিজুল ইসলামের ৫৬ রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তোলে ২৩০ রান। আগের দিনও নাবিল শতক করে দলকে জিতিয়েছিলেন। টান ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে বাংলাদেশের যুবারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button