ক্রিকেটখেলাধুলা

বিপিএল শুরু হতে না হতেই করোনার হানা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) করোনার প্রভাব বেড়েই চলেছে। আক্রান্ত হচ্ছেন একের পর এক ক্রিকেটার-কোচিং স্টাফরা। সেই ধারাবাহিকতায় এবার আক্রান্ত ফরচুন বরিশালের দুই ক্রিকেটারসহ তিন সদস্য। বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিটি। 

উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান, ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার এবং ব্যাটিং কোচ ও পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম। যদিও করোনাক্রান্তের খবর নিশ্চিতের পরপরই আরেক বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফিরতি টেস্টে নেগেটিভ হয়েছেন নুরুল। যদিও আগামীকাল আবারও টেস্ট করানো হবে তার।

দলে করোনা হানার খবর জানানোর দিনেই বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে বরিশাল। নুরুলের জায়গায় তাই এদিন গ্লোভস হাতে ইরফান শুক্কুর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানে থেমেছে চট্টগ্রাম। ২০ বলে ৪১ রান করেন চট্টগ্রামের বেনি হাওয়েল। ৩২ রানে ৩ উইকেট নেন বরিশালের পেসার আলজারি জোসেফ। জবাবে খেলতে নেমে দলীয় ২৮ রানে প্রথম ২ উইকেট হারিয়েছে বরিশাল।

এই বিভাগের অন্য খবর

Back to top button