
প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে উঠলো সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফাইয়ারে বরিশাল ১০ রানে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। প্রথম কোয়ালিফাইয়ার হারলেও, ফাইনাল খেলার সুযোগ এখনও আছে কুমিল্লার।
১৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে কুমিল্লা। এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলার টিকিট পায় চট্টগ্রাম। দ্বিতীয় কোয়ালিফাইয়ারের বিজয়ী দল ১৮ ফেব্রুয়ারির ফাইনালে বরিশালের মুখোমুখি হবে।
ফাইনাল নিশ্চিত করার ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে বরিশাল। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান করতে পারে কুমিল্লা।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ১৪৩/৮, ২০ ওভার (শাহরিয়ার ৪৪, গেইল ২২, শহিদুল ৩/২৫)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৩৩/৭, ২০ ওভার (লিটন ৩৮, মঈন ২২, রানা ২/১৫)।
ফল: ফরচুন বরিশাল ১০ রানে জয়ী।
ম্যাচ সেরা: মেহেদি হাসান রানা (ফরচুন বরিশাল)।



