
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ হাজার দর্শক আফগানিস্তান ও বাংলাদেশের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দেখার সুযোগ পাবেন। সর্বনিম্ন ১৫০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে সরাসরি ম্যাচ দেখার জন্য। নগরীর বিটেক মোড়ে টিকিট বিক্রি হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ টিকিট বিক্রি চলবে।
মঙ্গলবার থেকেই ম্যাচের টিকিট পাওয়া যাবে। এদিন সকাল ৯টা থেকে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ের বুথ থেকে টিকিট বিক্রি শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।
এ সিরিজে তিনটি ওয়ান ডে ম্যাচ ছাড়াও দুটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচ হবে জহুর আহমেদ স্টেডিয়ামে। এছাড়াও ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।