ক্রিকেটখেলাধুলা

গুজরাটকে প্রথম হারের স্বাদ দিলো হায়দরাবাদ

আইপিএল অভিষেকে নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে তাক লাগিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্স। তবে চতুর্থ ম্যাচে এসে হারের মুখ দেখল তারা।

গুজরাটকে প্রথম হারের স্বাদ দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

সোমবার (১১ এপ্রিল) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের করে গুজরাট। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন অভিনব মনোহর। হায়দরাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন ২টি করে উইকেট শিকার করেন।

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট আর ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সানরাইজার্স।

এটি টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয়। হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৫৭ করেন কেন উইলিয়ামসন। গুজরাটের হয়ে হার্দিক পান্ডিয়া ও রশিদ খান ১টি করে উইকেট নেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button