টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তিনি বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে খেলা নাঈম শেখ, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফ উদ্দিন আজ নেই। তাদের পরিবর্তে দলে এসেছেন মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও পেসার এবাদত হোসেন। অন্যদিকে শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন আনা হয়েছে। মাথিশা পাথিরানার পরিবর্তে একাদশে এসেছেন আসিথা ফার্নান্দো। আজ তার অভিষেক হচ্ছে।
বাংলাদেশের একাদশ:
সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিসানকা, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দো।



