ক্রিকেটখেলাধুলা

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা ধরে রাখা নিয়ে শঙ্কায় মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদুল্লাহ’র অভিজ্ঞতা যেমন দলের জন্য গুরুত্বপূর্ণ; তেমনি নতুনদের সুযোগ দেয়ার বিষয়টিও বিবেচনায় আছে টিম ম্যানেজমেন্টের; জানালেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে তিনি নিশ্চিত করেছেন দলের টপ অর্ডারে আসছে না কোন পরিবর্তন।

বিশ্বকাপ স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা, তা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।

অনেকদিন পর ব্যাট হাতে লিটন দাস। ইনজুরি কাটিয়ে প্রস্তুতি শুরু করেছেন ইয়াসির আলী রাব্বি।

সাম্প্রতিক ফর্মের কারণে সমালোচিত হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলে জায়গা ধরে রাখা নিয়ে শঙ্কায় সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। তবে প্রথম দিনে অনুশীলনে ছিলেন তিনিও। বিশ্বকাপ দলে রিয়াদ থাকবেন কিনা তা নিয়ে স্পষ্ট কোন উত্তর নেই বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের। সিদ্ধান্তের জন্য দুইদিন সময় চান।

১৪ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত হতে পারে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button