
তানজিম হাসান সাকিবের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি পোস্ট করেছিলেন মেহেদী হাসান মিরাজ। পোষ্ট করার পর ব্যাপক আলোচনা-সমালোচনায় ৩ ঘণ্টা পর সেই স্ট্যাটাসটি ডিলিটও করে দিয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার। তবে হঠাৎ করেই মিরাজের অফিসিয়াল ফেসবুক পেজটি এখন নেট দুনিয়া থেকে উধাও হয়ে গেছে!
ফেসবুকে সার্চ দিয়ে খুঁজেও মিরাজের ফেসবুক পেজটি পাওয়া যাচ্ছে না।
তার পেজটি হ্যাক হয়েছে নাকি আনপাবলিশড করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, তানজিম সাকিবকে নিয়ে পোষ্ট করায় নেটিজেনদের তোপের মুখে ফেসবুকের কাছে রিপোর্টের কারণে তার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হতে পারে।



