ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার লক্ষ্যে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটি বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মাঠে গড়াচ্ছে। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না। তার অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। এছাড়াও চোটের কারণে দলে নেই দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। বিশ্রামে আছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদও।

তবে সাকিব, মুশফিক না থাকলেও এই সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button