ক্রিকেট
প্রধান খবর

আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ভেঙে ৩০ বলে সেঞ্চুরি অভিষেকের

আফগানিস্তানের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে শতরান পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। এর মধ্য দিয়ে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করা রোহিত শর্মার রেকর্ড ভেঙে দেন তিনি।

টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যেও এটি এখন দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এর আগে ৩৩ বলে সেঞ্চুরি করে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন সিকান্দার রাজা ও ফিন অ্যালেন।

অভিষেক শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। মাত্র ১৬ বলে ফিফটি পূর্ণ করার পর পরের ১৪ বলেই সেঞ্চুরি করেন তিনি। রশিদ খানসহ আফগান বোলারদের বিপক্ষে একের পর এক চার-ছক্কায় ঝড় তোলেন এই বাঁহাতি ব্যাটার।

সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেনিং জুটিতে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন অভিষেক। শেষ পর্যন্ত রশিদ খানের বলে আউট হওয়ার আগে ৩৪ বলের বিধ্বংসী ইনিংসে করেন ১০৮ রান। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৯টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ৩১৭.৬৪।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি

  • ২৭ বল – সাহিল চৌহান (এস্তোনিয়া), সাইপ্রাসের বিপক্ষে, ২০২৪
  • ২৯ বল – মুহাম্মদ ফাহাদ (তুরস্ক), বুলগেরিয়ার বিপক্ষে, ২০২৫
  • ৩০ বল – অভিষেক শর্মা (ভারত), আফগানিস্তানের বিপক্ষে, দিল্লি, ২০২৬
  • ৩৩ বল – জান নিকোল লফটি-ইটন (নামিবিয়া), নেপালের বিপক্ষে, ২০২৪
  • ৩৩ বল – সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), গাম্বিয়ার বিপক্ষে, ২০২৪
  • ৩৩ বল – ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০২৬

টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি

  • ৩০ বল – অভিষেক শর্মা (ভারত), আফগানিস্তানের বিপক্ষে, দিল্লি, ২০২৬
  • ৩৩ বল – সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), গাম্বিয়ার বিপক্ষে, ২০২৪
  • ৩৩ বল – ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০২৬
  • ৩৫ বল – ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), বাংলাদেশের বিপক্ষে, ২০১৭
  • ৩৫ বল – রোহিত শর্মা (ভারত), শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৭

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button