ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

অলআউট নিউজিল্যান্ড, টাইগারদের লক্ষ্য ২৫৫

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২৫৪ রান করতে গিয়ে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য টাইগারদের ২৫৫ রান করতে হবে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিন্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ১৫ রানে ওপেনার উইল ইয়ং মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেয়। পরে আরো ২১ রান যোগ করতে ২টি উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিল অ্যালেন ও চাঁদ আউট হন ১২ ও ১৪ রান করে। 

এরপর হেনরি নিকোলস ও টমের জুটিতে এগিয়ে যেতে থাকে নিউজিল্যান্ড। দলীয় ১৩১ রানে পতন ঘটে চতুর্থ উইকেটের। ৪৯ রান করে ফিরে যান হেনরি নিকোলস। এরপর দলীয় আরো ৫৬ রান যোগ করতেই হারিয়ে যায় ৩ উইকেট।

নিউজিল্যান্ডের ব্যাটার কাইল দলকে ভালো পুঁজির দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যক্তিগত ২০ রান করে দলীয় ২১৯ রানের পতন অষ্টম উইকেটের। পরে বেশি একটা দাঁড়াতে পারেনি সফরকারীরা। ৪৯.২ ওভারে ২৫৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। 

বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ও মেহেদী হাসান শিকার করেন ৩টি করে উইকেট। এ ছাড়া, মুস্তাফিজ ২টি এবং হাসান মাহমুদ ও নাসুম তুলে নেন ১টি করে উইকেট। 

এই বিভাগের অন্য খবর

Back to top button