ফুটবল
প্রধান খবর

পেরুতে হালান্ড ৪৬৮ জন, হাজারের ঘরে মেসি-রোনালদো-নেইমার

বিশ্বকাপের উন্মাদনা যেন পেরুতে অন্য মাত্রা পেয়েছে। সেখানে নবজাতকদের নাম রাখা হচ্ছে বিশ্বের জনপ্রিয় ফুটবল তারকাদের নামে। নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড থেকে শুরু করে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, লামিনে ইয়ামাল ও নেইমারের নামেও হাজার হাজার মানুষের নাম নিবন্ধিত রয়েছে।

পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি জন্ম নেওয়া শত শত নবজাতকের নাম রাখা হচ্ছে আর্লিং হালান্ডের নামে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৪৬৮ জনের নাম ‘হালান্ড’ এবং ৯১ জনের পুরো নাম ‘আর্লিং হালান্ড’ হিসেবে নিবন্ধিত রয়েছে।

সংস্থাটির মুখপাত্র ইভান তোরেস জানান, বিশ্বকাপ শুরুর পর থেকেই হালান্ডের নামে শিশুদের নিবন্ধনের সংখ্যা বাড়তে থাকে। নরওয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এই প্রবণতা আরও বেড়েছে এবং এখনও তা অব্যাহত রয়েছে।

পানআমেরিকানা টেলিভিশনকে তিনি বলেন, ‘বিভিন্ন ফুটবল তারকা পেরুর মানুষকে তাদের সন্তানদের নামকরণে অনুপ্রাণিত করেন।’ মজার ছলে তিনি আরও বলেন, ‘হালান্ড এখন পেরুভিয়ান।’

তবে পেরুতে ফুটবল তারকাদের নামে সন্তানের নাম রাখার সংস্কৃতি নতুন নয়। দেশটিতে ৩,৪০২ জনের নাম ‘মেসি’, যার মধ্যে ২৯২ জনের পুরো নাম ‘লিওনেল মেসি’। এছাড়া ১,১৮৫ জনের নাম ‘ক্রিশ্চিয়ানো রোনালদো’, ১,২৪১ জনের নাম ‘ইয়ামাল’ এবং ৩৩,৮০৯ জনের নাম ‘নেইমার’ হিসেবে নিবন্ধিত রয়েছে।

ফুটবলপ্রেমী দেশ পেরুতে তারকাদের প্রতি এই ভালোবাসা এখন সন্তানের নামেও স্পষ্ট হয়ে উঠছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button