
গত ২৯ জুন ২০২৬ বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-তে জাপানকে হারিয়েছিল ব্রাজিল। প্রায় পাঁচ মাস পর সেই হারের প্রতিশোধ নিল এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের প্রথম ১৯ মিনিটের মধ্যেই ব্রাজিলের জালে দুইবার বল পাঠায় জাপান। এমন স্কোর দেখে অনেকেই হয়তো ভেবেছিলেন, ভুল দেখছেন। তবে কঠিন হলেও বাস্তবতা মেনে নেওয়া ছাড়া সেলেসাও সমর্থকদের যেন কিছুই করার ছিল না।
জাপানের হয়ে প্রথম গোলটি করেন তাকাফুসো কুবো। এরপর ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাকামুরা। দুই গোল হজমের পর আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। অবশেষে ৩৩ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান কমান ভিনিসিয়ুস জুনিয়র।
এরপর ৭৫ মিনিটে আবারও দুর্দান্ত শটে গোল করেন ভিনি। তাঁর দ্বিতীয় গোলে ২-২ সমতায় ফেরে ব্রাজিল। ম্যাচের নিয়ন্ত্রণও তখন অনেকটাই চলে যায় তাদের হাতে। সাইডলাইন থেকে ডন কার্লোও ভেবেছিলেন, হারের লজ্জা এড়িয়ে অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়তে পারবে দল।
কিন্তু ম্যাচের ৯০+১ মিনিটে ব্রাজিলের জালে গোল করেন সাকামোতো। তাঁর এই গোলে জয় নিশ্চিত হয় জাপানের। গোল হজমের পর মেজাজ হারান ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া। তাঁকে লাল কার্ড দেখানো হয়। একই রঙের কার্ড দেখে মাঠ ছাড়েন ডন কার্লোও।
তথ্যসূত্র: যমুনা টিভি



