
যুক্তরাষ্ট্রের ২৮ সদস্যের জাতীয় দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। মেজর লিগ সকারে (এমএলএস) আলো ছড়িয়ে জাতীয় দলের দরজা খুলেছে ১৬ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য।
ফিলাডেলফিয়ার হয়ে চলতি সময়ে দারুণ পারফর্ম করেছেন সুলিভান। দলটির হয়ে ২৩ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মরিসিও পচেত্তিনোর ঘোষিত দলে ডাক পাওয়া ২৮ খেলোয়াড়ের মধ্যে ১৩ জনেরই এখনো জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয়নি। দলে কাভান সুলিভানসহ ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় রয়েছেন ছয়জন।
সেপ্টেম্বর-অক্টোবরে আন্তর্জাতিক উইন্ডোতে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ পেরু, চিলি, মেক্সিকো ও কানাডা।
তথ্যসূত্র: যমুনা টিভি



