ইতালি

জাতীয়

ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় জানিয়েছে দূতাবাস

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের পরিচয় জানা গেছে। মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুরে। বাকি দুজনের বাড়ি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে। রোববার (৩০ জানুয়ারি) ইতালির বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস বলছে, মারা যাওয়া ওই বাংলাদেশিদের সঙ্গে কোনো ধরনের ডকুমেন্ট না থাকায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছিল। পরে উদ্ধার হওয়া বাকিদের সঙ্গে কথা বলে এই সাত বাংলাদেশিকে শনাক্ত করা হয়। মৃত বাংলাদেশিরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী। অপর দুইজন হলেন, কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ। ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, মৃতদের মধ্যে একজন ছাড়া বাকি ছয় জনের পরিচিতরা উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন। তাই ইতোমধ্যে বাংলাদেশে তাদের স্বজনদের কাছে পরিচয় পৌঁছে যাওয়ার কথা। মরদেহগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করতে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ শাখার ইমেইলে (welfare.rome@gmail.com) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কথিত সাত বাংলাদেশির মরদেহ সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকার একটি মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

বিস্তারিত>>
আন্তর্জাতিক খবর

ফের ইতালিতে মাস্ক বাধ্যতামূলক

গত ২৪ ঘন্টায় ইতালিতে করোনায় আক্রান্তের হার ১১ দশমিক ৫ শূন্য থেকে কিছুটা কমে ৯ ভাগে এসে দাঁড়িয়েছে। তবে আক্রান্ত…

বিস্তারিত>>
খেলাধুলা

ইতালির মুখোমুখি হবে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ক্লাব ফুটবলে সুপার কাপ খুব পরিচিত একটা নাম। ভিন্ন দুই টুর্নামেন্টের দুই চ্যাম্পিয়নের মাঝে আয়োজিত এই ম্যাচ অবশ্য আন্তর্জাতিক ফুটবলে…

বিস্তারিত>>
খেলাধুলা

এদিকে টাইব্রেকারে ফাইনালে ইতালি

ইতালির কাছে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে স্পেন। মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনালে জায়গা করে নিলো চার বারের…

বিস্তারিত>>
আন্তর্জাতিক খবর

ধেয়ে আসছে ভয়ানক রকেট, আতঙ্কে আছে ইতালি

মহাকাশ থেকে তোলা ছবিতে অভূতপূর্ব ইতালি। আড্রিয়াটিক ও ভূমধ্যসাগরের মায়ার বাঁধনে আবদ্ধ দেশটি আজ ভয়াবহ শঙ্কায়। আজ অথবা আগামীকাল রবিবার,…

বিস্তারিত>>
আন্তর্জাতিক খবর

ইতালিতে ফের সংক্রমণ বেড়েছে, সব অঞ্চলই এখন ‘রেড জোন’

করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে ইতালিতে ফের সংক্রমণ বেড়েছে। দেশটির সব অঞ্চলই এখন ‘রেড জোন’। করোনায় ইউরোপে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে প্রথম…

বিস্তারিত>>
আন্তর্জাতিক খবর

ইটালির ১০ অঞ্চল রেড জোন ঘোষণা

ইতালিতে করোনার প্রাদুর্ভাব বাড়ার ফলে আবারও রেড জোন ঘোষণা করা হয়েছে। দীর্ঘ আলোচনা শেষে নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এ সিদ্ধান্ত…

বিস্তারিত>>
আন্তর্জাতিক খবর

ইতালিতে ফের করোনা সংক্রমণ বাড়ায়, স্কুল-রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা

কিছুটা স্বাভাবিক হওয়ার পর ইতালিতে ফের বাড়ছে মহামারি করোনার সংক্রমণ। গেল ছয় সপ্তাহ ধরে আবারও করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।…

বিস্তারিত>>
আন্তর্জাতিক খবর

পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘মন্ত্রিপরিষদ অফিসের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে মন্ত্রিসভায় তার পদত্যাগের…

বিস্তারিত>>
আন্তর্জাতিক খবর

ইতালিতে কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে ইতালিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী রোববার (১০ জানুয়ারি) দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার…

বিস্তারিত>>
Back to top button