বগুড়া জেলাসোনাতলা উপজেলা
প্রধান খবর

বগুড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলার ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের বাঁশি ও ইয়াবা সেবনের পাইপসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন, সোনাতলা উপজেলার ফাজিলপুর গ্রামের মো: ফজল উদ্দিনের ছেলে মো: শিপন (২৫) এবং একই গ্রামের মো: ফজল উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৩৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অভিযানকালে ফাজিলপুর এলাকা থেকে মাদক সেবনের সরঞ্জামসহ ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button