বগুড়ায় করোনায় থাবায় একদিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪১ জন

বগুড়ায় করোনায় মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ মোট ৪ জন মারা গেছেন। তারা হলেন- জয়পুরহাট জেলার রতন মন্ডল(৪৪) ও লুৎফুনন্নেসা(৬০), সাতক্ষীরা জেলার জাহাঙ্গীর আলম(৩৬) এবং বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার মালতী বেগম(৬৭)।
এদের মধ্যে রতন মন্ডল টিএমএসএস হাসপাতালে, লুৎফুনন্নেসা ও জাহাঙ্গীর আলম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (শজিমেক) এবং মালতী বেগম মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগেরদিন জেলায় মোজাফফর হোসেন(৮৫) নামে এক বৃদ্ধ করোনায় প্রাণ হারান।
এছাড়াও বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ জন। সুস্থ হয়েছেন ৩২ জন। নতুন আক্রান্ত ৪১জনের মধ্যে সদরের ৩২জন, গাবতলীতে ৩জন, শেরপুর ২জন, নন্দীগ্রাম ২জন এবং কাহালুতে ২জন করে আক্রান্ত হয়েছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫১ টি নমুনার মধ্যে ৩৭ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে হাসপাতালের ১০ টি নমুনার মধ্যে ৪ জন করোনা পজিটিভ হয়েছেন। দুই ল্যাবে সর্বমোট নমুনা পরীক্ষা করা হয় ২৬১ টি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২৬৫৪ জন, সুস্থ হয়েছেন ১২০৮০ জন এবং মোট মৃত্যু ৩৩৩ জন। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ২৪১ জন।




