করোনা আপডেটজাতীয়প্রধান খবর

দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ২২৫ জন।

১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৩৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button