বগুড়া

সম্পদের হিসাব দিতে বগুড়া দুদকে হাজির হয়ে সময় চান এমপি বাবলু

সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবির পোজ দিয়ে ভাইরাল হওয়া সংসদ সদস্য রেজাউল করিম বাবলু সম্পদের বিবরণ দিতে সশরীরে বগুড়া দুদক কার্যালয়ে হাজির হয়ে সময় চেয়েছেন। রোববার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে দু’জন আইনজীবীসহ দুদক কার্যালয়ে হাজির হয়ে সময়ের আবেদন করেন তিনি। 

অভিযুক্ত রেজাউল করিম বাবলু সংসদীয় আসন ৪২ বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য।

এর আগে গত ৭ মার্চ দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের এক চিঠিতে ১৪ মার্চের মধ্যে সম্পদের বিবরণীসহ এমপি বাবলু ও তার পরিবারের সদস্যদেরকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল।

এ বিষয়ে দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, সংসদ সদস্য রেজাউল করিম বাবলু সময়ের আবেদন করায় ১০ দিনের সময় দেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। 

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button