খালেদা জিয়ার জানাজা ঘিরে সংসদ ভবন এলাকায় যান চলাচলে কঠোর বিধিনিষেধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য সংসদ ভবনের চারপাশের সড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে যান চলাচল সীমিত ও ডাইভারশন কার্যকর থাকবে।
যেসব সড়কে চলাচল সীমিত থাকবে
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র্যাম্প বন্ধ, এফডিসি র্যাম্প ব্যবহারের অনুরোধ
- সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয় সরণি অভিমুখে যান চলাচল সীমিত
- কাজী নজরুল ইসলাম এভিনিউ এড়িয়ে চলার অনুরোধ
- প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ বিজয় সরণি/ফার্মগেটে সীমিত যান চলাচল
- বনানী-মহাখালী-গুলশান ও এয়ারপোর্ট রোড থেকে রমনা-মতিঝিলগামী যানবাহনের জন্য বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা
সম্পূর্ণ বন্ধ থাকবে যেসব ক্রসিং
- ফার্মগেট পুলিশ বক্স
- ফার্মগেট ইন্দিরা রোড
- বিজয় সরণি
- উড়োজাহাজ ক্রসিং
- আসাদগেট
- রাপা প্লাজা
- গণভবন ক্রসিং
ফলে রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ এবং আশপাশের একাধিক সড়ক সাময়িকভাবে বন্ধ থাকবে।
নির্ধারিত পার্কিং এলাকা
- ঢাকার ভেতরের যানবাহন: পুরাতন বাণিজ্য মেলার মাঠ
- ঢাকার বাইরে থেকে আগত যানবাহন:
- মতিঝিল বাণিজ্যিক এলাকা
- শাহবাগ থানা এলাকা
- উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌবাজার/গরুর হাট
- পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড
ডিএমপি জানায়, জানাজাস্থল খালি রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার ও ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র; যুগান্তর



