জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ১০৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব শিশুর মৃত্যু হয়।

দেশের ইতিহাসে চলতি বছর হাম সংক্রমণে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। মৃতদের প্রায় সবাই শিশু।

এর আগে ২০০৬ সালে দৈবচয়নের ভিত্তিতে করা এক জরিপে হাম আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এরপর সর্বোচ্চ ১০ জন মারা যায় ২০১৭ সালে। ২০১৮ সালে ছয়জন এবং ২০২০ সালে সাতজন ছিল সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কয়েকটি বস্তিতে রোগটির সংক্রমণ দেখা যায়। তবে সরকারিভাবে গত ১৫ মার্চ থেকে হামে মৃত্যু ও রোগী শনাক্তের তথ্য প্রকাশ শুরু হয়।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button