করোনা আপডেটবগুড়া জেলা
বগুড়ায় ঈদের দিনে করোনা পরীক্ষা, আক্রান্ত হয়েছে ১০ জন

বগুড়ায় ঈদের দিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। একইসাথে সুস্থ হয়েছেন ২৪ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৯ টি নমুনার মধ্যে ১০ জন করোনা পজিটিভ হয়েছে। সর্বমোট ৪০ টি নমুনা পরীক্ষা করা হয় শুধু মাত্র শজিমেকে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
নতুন ১০ জন করোনা আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৬ জন বাসিন্দা, দুপচাঁচিয়া উপজেলার ৩ জন এবং আদমদিঘী উপজেলার ১ জন বাসিন্দা।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২০৫৪ জন, সুস্থ হয়েছেন ১১২৯৯ জন এবং মোট মৃত্যু ৩০৬ জনেই রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৪৪৯ জন।
