
মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও এতে অংশ নেন।
নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্তরা:
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
- আমির খসরু মাহমুদ চৌধুরী- অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
- সালাহউদ্দিন আহমদ- স্বরাষ্ট্রমন্ত্রণালয়
- ইকবাল হাসান মাহমুদ টুকু- বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
- হাফিজ উদ্দিন আহমেদ- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
- আবু জাফর মো. জাহিদ হোসেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়
- খলিলুর রহমান (টেকনোক্র্যাট)- পররাষ্ট্র মন্ত্রণালয়
- খন্দকার আব্দুল মুক্তাদির- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়
- আব্দুল আউয়াল মিন্টু- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
- কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
- মিজানুর রহমান মিনু- ভূমি মন্ত্রণালয়
- নিতাই রায় চৌধুরী- সংস্কৃতি মন্ত্রণালয়
- এহসানুল হক মিলন- শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
- সরদার মো. সাখাওয়াত হোসেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
- ফকির মাহবুব আনাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
- শেখ রবিউল আলম- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়
- আরিফুল হক চৌধুরী- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
- জহির উদ্দিন স্বপন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
- মোহাম্মদ আমিন উর রশিদ- কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়
- আফরোজা খানম- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
- মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি- পানি সম্পদ মন্ত্রণালয়
- আসাদুল হাবিব দুলু-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
- মো. আসাদুজ্জামান- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
- জাকারিয়া তাহের- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
- দীপেন দেওয়ান- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়



