বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে

বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮১ জন। যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪১ হাজার ৪৯০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২ লাখ ১০ হাজার। বুধবার (২২ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছন ২৭ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ২৪৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৮৫ হাজার ৩ জনের। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৮১১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯০৭ জন এবং মারা গেছেন ১ হাজার ২৭ জন। যুক্তরাজ্যে মারা গেছেন ১৭২ জন এবং সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৬২৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৫১৬ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৯ জন এবং মারা গেছেন ৩৪৬ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২১ জন এবং মারা গেছেন ৮৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৪৩ জন, তুরস্কে ১৮৭ জন, হাঙ্গেরিতে ১৩২ জন, ইতালি ১৫৩ জন, মেক্সিকোতে ৫৮ জন এবং ভিয়েতনামে ২৫০ জন মারা গেছেন।
