বগুড়াবগুড়া সদর উপজেলা

বগুড়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক

বগুড়ায় মােটর মালিক গ্রুপের অফিসে হামলার ঘটনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন বগুড়ার পরিবহনের একাংশ নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ২ টায় পরিবহন ধর্মঘটের ঘােষণা দেন জেলা মােটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। ওই সময় তিনি সাংবাদিকদের অভিযােগ করে বলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মােহনকে গ্রেফতার এবং এডিএমকে প্রত্যাহার না করা পর্যন্ত এ অবরােধ অব্যাহত থাকবে। এছাড়া ঘটনাটিকে তিনি সুপরিকল্পিত বলেও উল্লেখ করেন।

সাংবাদিকদের সাথে কথা বলার পরে আমিনুল ইসলামের লােকজন। বাস টার্মিনালে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

এসময় পুলিশ তাদের শান্ত হতে বললে তারা পুলিশের উপর ডাবের ছােবরা, ঢিল ও চেয়ার নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যারাই হট্টগােল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button