আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস লাগানো ফারজানা বানু (১৬) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফারজানা ফেরদৌস আলীর মেয়ে ও ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

বুধবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের হারদাম গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, ফেরদৌস আলীর ১ম স্ত্রী ফারজানার সাথে বিয়ে বিচ্ছেদ ঘটার পর সে আবারো ২য় বিয়ে করে। এরপর থেকে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। দুপুরে পরিবারের লোকজন ফারজানাকে তার শয়ন ঘরে ডাকতে গিয়ে দেখেন ঘরের তালার তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত রয়েছে। পুলিশ খবর পেয়ে ফারজানার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

নিহত ফারজানার বাবা বলেন পারিবারিক কলহের কারণে অভিমানে মেয়ে আত্মহত্যা করেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়া গেলে প্রকৃত মৃত্যুর রহস্য জানা যাবে। থানায় ইউডি মামলা করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button