আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় আড়াই লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ

বগুড়ার আদমদীঘিতে আড়াই লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না রিং ও কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল।

সোমবার দুপুরে রক্তদহ বিলে অবৈধ ভাবে মাছ শিকারের সময় জাল গুলো জব্দ করা হয়।
জানা গেছে, সকালে নিষিদ্ধ চায়না রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার করে অবৈধ ভাবে মাছ শিকার করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করার সময় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২ হাজার ৫০০ মিটার চায়না রিং জাল ও ক্যারেন্ট জাল জব্দ করেন।
এসময় মাছ শিকারিরা পালিয়ে যায়। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে জব্দকরা জাল আগুনে পুড়ে ধংস করা হয়েছে।
এসএ