বগুড়ায় অতিরিক্ত সার মজুত ও বেশিদামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার আদমদীঘিতে জাহের আলম নামের এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার প্রতিষ্ঠান থেকে ৭৫ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়।
সোমবার দুপুরে আদমদীঘি সদর ইউপির শিবপুর মোড়ে এ মেসার্স আল মেজবা ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, মেসার্স আল মেজবা ট্রেডার্স নামের এক সার ব্যবাসায়ী অতিরিক্ত সার মজুত রেখে কৃষকদের মাঝে অতিরিক্ত দামে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গুদামে অতিরিক্ত সার মজুত ও বেশি দামে বিক্রির সত্যতা পান।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের অতিরিক্ত সার মজুত ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানের মালিক জাহের আলমের ১৫ হাজার টাকা জরিমানা এবং ৭৩ বস্তা ডিএপি সার ও ২ বস্তা এমওপি সার জব্দ করে। পরে জব্দকরা সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।
এসএ



