বগুড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার এক

বগুড়ার আদমদীঘিতে ১২ বছর বয়সের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা ধর্ষক নয়ন চন্দ্র দাস (৩৫) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। নয়ন চন্দ্র দাস তালশন পালপাড়ার অনিল চন্দ্র দাসের বিবাহিত ছেলে।
বৃহস্পতিবার নয়ন দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে আদমদীঘির তালশন কালিবাড়ির পাশে পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে রাতে নয়ন দাসকে আসামী করে আদমদীঘি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
জানা যায়, বুধবার বেলা দেড় টায় তার শারীরিক ও বাক প্রতিবন্ধী মেয়ে হ্যাচারির পাশে একটি চাতালে ঘুরছিল। এসময় নয়ন দাস তাকে কৌশলে চাতালের পরিত্যক্ত ঘরের বারান্দায় নিয়ে ধর্ষণ করে। কিশোরীর বাবা নিজেই দেখে নয়ন চন্দ্রকে আটক করার চেষ্টা করলে সে পালিয়ে যাবার সময় গ্রামবাসি তাকে আটক করে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত নয়ন দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ


