সারাদেশ

বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাসে অগ্নিসংযোগের পর জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মারা গেছে এক দুষ্কৃতকারী। ঘটনার সময় আরেকজন পালিয়ে যায় এবং একজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

শাহআলী থানার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে উত্তর নবাবেরবাগে সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে তা মোবাইলে ভিডিও করছিল। বিষয়টি স্থানীয়দের চোখে পড়লে তারা ধাওয়া দেয়। এতে একজনকে ধরে ফেলা হয়, আরেকজন নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে যায় এবং অন্যজন সুযোগ পেয়ে পালিয়ে যায়।

পরে উদ্ধার করা ডুবন্ত যুবককে সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম সাইয়াফ (১৮)। গ্রেফতার হওয়া অন্য দুষ্কৃতকারী রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) পুলিশের কাছে রয়েছে।

পলাতক দুষ্কৃতকারীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button