সারাদেশ
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরই ইউনিটগুলো ঘটনাস্থলে রওনা দিয়েছে।সবগুলো ইউনিট পথে রয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো



