সারাদেশ
প্রধান খবর

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় থামছে না স্বজনদের আহাজারি। শোক ও কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনেরা। তারা দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার।

নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন বারবার মূর্ছা যাচ্ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি এ ঘটনার সঙ্গে জড়িত সকলের ফাঁসি চাই। আমার তিন বছরের নাতনিকেও তারা ছাড়েনি।”

হাবিবুর রহমানের বাবা বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে। তার দাবি, তার মেয়ে, মেয়ে জামাই ও নাতিরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। তারা বিভিন্ন সময়ে তার ছেলেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান (পিপিএম) বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় অনুসন্ধান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button