সারাদেশ
প্রধান খবর
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ শ্রমিক নিহত, চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

দক্ষিণ সুরমা এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
রোববার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক-এর তেলিবাজার ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহতরা একটি ডিআই পিকআপে করে সুনামগঞ্জ-এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে, নাচোল-এ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তথ্যসূত্র: যমুনা টিভি



