সারাদেশ
প্রধান খবর

পাবনায় ঈশ্বরদীতে বিষক্রিয়ায় বিদ্যালয়ের অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডলি উচ্চ বিদ্যালয়-এ বিষক্রিয়ায় অন্তত ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যালয়ের বাথরুমে একটি বিষের বোতল ভেঙে যাওয়ার পর ছড়িয়ে পড়া গন্ধে এ ঘটনা ঘটে। অসুস্থদের অধিকাংশই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানি জানান, ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসান মোহাম্মদ শোয়াইব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের বাথরুমে একটি বিষের বোতল ভেঙে গেলে প্রথমে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে আতঙ্ক ও বিষের তীব্র গন্ধে একে একে প্রায় ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

বর্তমানে হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: ডিবিসি নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button