সারাদেশ
প্রধান খবর

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, একই পরিবারের ৮ জন

কক্সবাজারের ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

শর্টসার্কিট থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা তা নেভানোর চেষ্টা করা হয়। তবে এর মধ্যেই রিসোর্টের এসি ও সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে পুরো রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টটি কাঠ দিয়ে তৈরি। এতে মোট নয়টি কক্ষ ছিল।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তথ্যসূত্র: স্টার নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button