সিংড়ায় জেল হত্যা দিবস পালিত

নাটোরের সিংড়ায় বুধবার বেলা ১১ টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান লিখন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, জিএ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ সহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।