নির্বাচনসারাদেশ

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের হুমকি ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

নাটোরের সিংড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এবং বর্তমান ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম আবুল কালাম এর নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলা এবং তাঁর কর্মীদের হুমকি ধামকি ও প্রাননাশের অভিযোগ পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন এমএম আবুল কালাম।

অভিযোগ সুত্রে জানা যায়, গত বুধবার বিয়াশ চকপাড়ায় সজিব, শাহিন ও আলমাছের নেতৃত্বে ঘোড়ার পোস্টার ছিড়ে ফেলে। মারিয়ার মোড়ে তাঁর সমর্থক আইনুল, মাহফুজ, বুদ্দু আলহাজ্ব কে হুমকি ধামকি ও শাসন গর্জন করে। ঐদিন রাতে তাঁর ব্যানার ভেঙ্গে ফেলে। বড়গাঁ বাজারে লিফলেট বিতরনের সময় রনজু, মোবারক, আনিসুর বাঁধা প্রদান করে।
অপরদিকে নৌকা মনোনীত প্রার্থী সিরাজুল মজিদ মামুন সমর্থকরা অব্যহত ভাবে তাঁর কর্মী সমর্থকদের হুমকি, ধামকি দিচ্ছে। পোস্টার লাগাতে দিচ্ছে না।

এম এম আবুল কালাম জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার পায়তারা চলছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করার জন্য এবং প্রচারনায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button