সারাদেশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ে ৩ ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে দুই বোন ও এক ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গার্মেন্টসকর্মী সুমনের বড় মেয়ে খাদিজা (৫), ছেলে রায়হান (৩) ও ছোট মেয়ে রাদিয়া (২)।

পুলিশ জানায়, গার্মেন্টস কর্মী বাবা-মা সন্ধ্যার পর তিন শিশুকে বাসায় রেখে বাহিরে তালা দিয়ে বের হয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ঘরে বিস্ফোরণ ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এসময় অগ্নিদগ্ধ মৃত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button