প্রধান খবরসারাদেশ
“আর পারছি না, কবরই আমার জন্য শ্রেষ্ঠ, আল্লাহ হাফেজ’ চিরকুট লিখে আত্মহত্যা

কক্সবাজারের চকরিয়ায় চিরকুট লিখে আত্মহত্যা করেছেন রুমানা আক্তার নামে দুই সন্তানের জননী।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানীয়া ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রুমানা ওই এলাকার হাফেজ শফিকুর রহমানের স্ত্রী। তার ৯ বছর বয়সী এক ছেলে ও ৭ বছর বয়সী এক কন্যা রয়েছে।
রুমানার হাতের লেখা চিরকুটটি হুবহু তুলে ধরা হলো- ‘আমার দুটি সন্তানকে সবাই দেখে রাখবেন। এই পরিবারে আমার সন্তানদের কেউ রাখবেন না। সবার কাছে অনুরোধ। বাঁচার খুব ইচ্ছা ছিল। কিন্ত আর বেঁচে থাকা সম্ভব হলো না। শুধু আমার শাশুড়ির কারণে। মানসিকভাবে অনেক অত্যাচারিত মেয়ে আমি। আর পারছি না। আর পারছি না। আর পারছি না। কবরই আমার জন্য শ্রেষ্ঠ। আল্লাহ হাফেজ।’