সারাদেশ

দুই সন্তান ফেলে প্রেমিকের কাছে এসে লাশ হলেন সাদিয়া

রাজধানীর কদমতলীর উত্তর মুরাদপুর এলাকা থেকে সাদিয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার বেলা ১১টার দিকে উত্তর মুরাদপুরে প্রেমিক মেহেদীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত সাদিয়া স্বামী এবং দুই সন্তান রেখে পিরোজপুরের নেসারাবাদ থেকে ঢাকায় প্রেমিক মেহেদীর কাছে চলে আসেন। 

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, মেহেদী পেশায় পিকআপচালক চালক। এ ঘটনায় সাদিয়ার প্রেমিক মেহেদী হাসানকে (৩০) আটক করা হয়েছে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button