প্রধান খবরসারাদেশ

শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি: আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বিষয়টি জানিয়েছেন। 

উল্লেখ্য, রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ ডুবে যায়। চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭  জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button