সারাদেশ

সন্তানদের নিয়ে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

ঢাকা মিরপুরে দুই সন্তান নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় মোছা. সাবিনা ইয়াসমিন নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার সঙ্গে থাকা দুই সন্তান।

মঙ্গলবার বেলা ১টার দিকে মিরপুর-১৪ তে অবস্থিত ডেন্টাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে

সাবিনার ভাই মো. মামুন জানান, দুই মেয়েকে নিয়ে রিকশায় করে স্কুলে যাওয়ার পথে একটি বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দেয়। এতে ৩ জনই রিকশা থেকে ছিটকে পড়ে।

পথচারীরা আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর আড়াইটার দিকে সাবিনা ইয়াছমিনকে (৩১) মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button