৩ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা করলো বাবা

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে নিজের ৩ মাস বয়সী শিশুসন্তানকে আছড়ে মারার অভিযোগ উঠেছে বাবা রঞ্জু মিয়ার বিরুদ্ধে।
বুধবার (৩০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাইসা।
জানা যায়, প্রায় ৩ বছর পুর্বে সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার সাথে পার্শ্ববর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। বিয়ে পরবর্তী সময়ে রঞ্জু মিয়ার বার বার যৌতুকের জন্য চাপ দেওয়া ও অতিরিক্ত মাদক সেবন ফলে স্বামী স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়।
একপর্যায় গর্ভবতী থাকা অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ি চলে যায় এবং একটি কন্য সন্তান প্রসব করেন। গত মঙ্গলবার রাতে উভয় পরিবারের মধ্যে আলোচনা করে স্ত্রী জান্নাতিকে শিশু সন্তানসহ রঞ্জু তার নিজ বাড়িতে নিয়ে আসে।
বুধবার (৩০ মার্চ) দুপুরে শিশু সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে জান্নাতি খাতুন গোসল করতে যায়। এ সুযোগে রঞ্জু মিয়া শিশু রাইসাকে কোলে তুলে নিয়ে মাটিতে আছাড় দিয়ে পা দ্বারা লাথি মারে। এতে ঘটনাস্থালেই শিশু রাইসার মৃত্যু হয়।
শিশু রাইসার মৃত্যুর পর থেকেই বাবা রঞ্জু মিয়া পলাতক রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে এলাকাবাসী রাইসার দাদা,দাদী ও ফুফুকে আটক করে সলঙ্গা থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ জানান, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে এবং এব্যাপারে থানায় মামলা হয়েছে।



