গাবতলী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় চাকুসহ শামীম সরদার আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে অভিযান চালিয়ে মোঃ শামীম সরদার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে গাবতলী উপজেলা পোস্ট অফিসের উত্তর পাশে ছোট গোড়দহগামী পাকা সড়কে জনৈক মোহাম্মদ মোকসেদ আলীর টং দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ শামীম সরদার গাবতলী উপজেলার ছোট গোড়দহ গ্রামের মৃত মুসা সরদারের ছেলে।

বগুড়ার গাবতলী থানার অফিসার ইনচার্জ্ (ওসি)মোঃ রাকিব হোসেন জানান, অভিযানকালে শামীম সরদারকে আটক করে দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক শামীম সরদারের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button