সারাদেশ
জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মাদারেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কয়েকদিন আগে মাদারেরচর মাস্টারবাড়ী গ্রামের হাসমত আলী ঘরের ভিটি উঁচু করার জন্য বাড়ির পাশে গর্ত করে মাটি উত্তোলন করেন। গত বৃহস্পতিবার বৃষ্টি হলে সেই গর্তে পানি জমে ডোবায় পরিণত হয়। শুক্রবার সকালে সুরুজ্জামানের ৩ বছর বয়সী মেয়ে আয়াত ও একই গ্রামের মোতালেব মিয়ার একই বয়সী মেয়ে সিনহা বাড়ির খেলতে গিয়ে সেই পানিতে পড়ে যায়।
পরে দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।



