সারাদেশ
ব্রহ্মপুত্র নদে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। শুক্রবার দুপুরে জামালপুর সদরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে শহরের বজ্রাপুর পালপাড়া এলাকার আপন চন্দ্র দে নামে এক এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের সাথে বাড়ি থেকে অদূরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয় আপন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেলে আপনের মৃতদেহ উদ্ধার করে।



