স্কুলে মাছ কাটা-উকুন তোলা ঘটনা: ৭জন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বদলী

উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসের সকল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বদলী করা হয়েছে। তাদেরকে উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় বদলী করা হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর মোহাম্মাদ মনছুরুল আলম এই বদলীর আদেশর এই চিঠি আজ বিকেলে উল্লাপাড়া অফিসে পৌঁছে।
বদলী করা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ হলেন, মো. আল মাহমুদ, রবিউল করিম, ইশরাত জাহান ওরেসি, আনিসুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ ও আশরাফ আলী।
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল জানান, ৭ ও ৯ এপ্রিল উল্লাপাড়ার নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। এসময় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষককে অনুপস্থিত পান। শিক্ষকে স্কুলে মাছ কাটাসহ উকুন বেছে নিতেও দেখেন তিনি।
ইউএনও বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতিতে নিজেও শ্রেণীকক্ষে পাঠদান করেন বলে জানান। পরে ইউএনও বিষয়টি প্রাথমিক শিক্ষা বিভাগকে তদন্ত করে ব্যবস্তা নেবার কথা জানালে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক আলমগীর মোহাম্মাদ মনছুরুল আলম উল্লাপাড়ার সকল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বদলীর আদেশ দেন।
এসএ
