সারাদেশ
জঙ্গলের পাশে থেকে পায়ের রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি পরিত্যক্ত মাঠে পায়ের রগ কাটা অবস্থায় পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে বিরুলিয়ায় কালিয়াকৈর একটি জঙ্গলের পাশে খোলা মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম আবুল হায়াত (৩২)। আবুর হায়তা জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার শিবপুর গ্রামের মো আজিজার রহমানের ছেলে।তার মানিব্যাগ থেকে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেটা তারই।
পুলিশ জানায়, ক্ষেতে কাজ করতে গিয়ে ওই মরদেহ দেখতে পায় কৃষকরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। মরদেহের পায়ে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে পেটানোর চিহ্ন রয়েছে। তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে তুলে নিয়ে এসে ওই জঙ্গলে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।



