সারাদেশ

বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বাসচাপায় ভ্যানযাত্রী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় বাবু (৪৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

মঙ্গলবার বেলা ১২টার সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার বোয়ালিয়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বাসটি পাবনা যাওয়ার পথে বোয়ালিয়া বাজার এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো লেনে বাসটি চালাতে থাকেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবু নামে এক ভ্যানযাত্রী মারা যান। এ সময় আহত হন আরো দুই ভ্যানযাত্রী।

পুলিশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button