সারাদেশ

নারায়ণগঞ্জে স্টিল মিলে জেনারেটর বিস্ফোরণ: মৃত্যু ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে জেনারেটর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে দুই জন মারা গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন মো. নাজমুল (১৮) ও মো. শামীম (৩২)। 

বুধবার (১১ মে) রাতে নাজমুল ও বৃহস্পতিবার সকালে শামীম মারা যান। তাদের শরীরের বেশিরভাগ অংশই দগ্ধ ছিলো।

রোববার (৯ মে) রাতে রূপগঞ্জের স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে তিন জন গুরুতর দগ্ধ হযন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

এই বিভাগের অন্য খবর

Back to top button